উত্তরদিনাজপুর

বাড়ি থেকে নিখোঁজ হওয়ার পর শ্বশুরবাড়ি থেকে পাঁচশো মিটার দূরে উদ্ধার হলো জামাইএর মৃতদেহ

শ্বশুরবাড়ি থেকে পাঁচশো মিটার দূরে উদ্ধার হলো জামাইএর মৃতদেহ। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার করনদীঘি থানার ভাঙাবাড়ি এলাকায়। মৃতের নাম সহদেব বিশ্বাস ( ৪৫) । মৃতদেহের পাশ থেকে একটি জলের বোতল পাওয়া গিয়েছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালে পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে। মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। করনদীঘি থানার টুঙিদীঘির বাসিন্দা পেশায় সব্জি বিক্রেতা সহদেব বিশ্বাসের বাড়ি থেকে তার শ্বশুরবাড়ি দেড় কিলোমিটার দূরে ভাঙাবাড়ি এলাকায়। শ্বশুরবাড়ি থেকে ৫০০ মিটার দূরে একটি পুকুরের ধারে আজ সহদেবের মৃতদেহ উদ্ধার হয়। পরিবার সূত্রে জানা গিয়েছে, গতকাল রাত আট টা নাগাদ বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি সহদেব বিশ্বাস। এরপরেই আজ তার মৃতদেহ উদ্ধার হয়। 
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/J8Q37E6rdMA